সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ১০০ কোটি টাকার উন্নয়ন কাজের উপকারভোগী নির্বাচন শুরু

জগন্নাথপুরে ১০০ কোটি টাকার উন্নয়ন কাজের উপকারভোগী নির্বাচন শুরু

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের এ প্রকল্পের আওতায় হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে স্যানিটেশন ও গভীর নলকূপ বিতরণের জন্য মাঠ  পর্যায়ে উপকারভোগী নির্বাচন শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর, খাশিলা ও      গোরারগাঁও গ্রামে পৃথক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল প্রমূখ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হতদরিদ্র লোকদের মধ্যে বিনামূল্যে স্যানিটেশন ও গভীর নলকূপ বিতরণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে উপজেলা দুটিতে উপকারভোগী হতদরিদ্র লোক নির্বাচন শুরু হয়েছে। ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে উপজেলা দুটির বিপুল সংখ্যক লোকের স্যানিটেশন ও বিশুদ্ধ
পানীয় জলের অভাব পূরণ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com