বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় কোন গ্রেফতার নেই

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় কোন গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে বন্দুকের গুলিতে নিহত হওয়ার ২৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোন আসামী ধরা পড়েনি।
জানাযায়, গত ১৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইজাজ আহমদ ও আলমপুর গ্রামের আবু তাহের মজনুর লোকজনের মধ্যে গাড়ির স্ট্যান্ড নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ইজাজ আহমদের ভাগ্নে মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন (১২) নিহত হন। এ ঘটনায় নিহতের মা ছুফিয়া আক্তার বাদী হয়ে আবু তাহের মজনু সহ ৭ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে উচ্চ আদালত থেকে মামলার এক নারী আসামী আগাম জামিন পেলেও বাকি আসামীরা আত্মগোপানে রয়েছে। তবে ঘটনার ২৪ দিন অতিবিাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বাদী পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে ১২ নভেম্বর মঙ্গলবার উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের সাথে আলাপ হলে তিনি বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com