সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

যে অভিনেত্রীর কথায় হরিণ শিকার করেন সালমান খান

যে অভিনেত্রীর কথায় হরিণ শিকার করেন সালমান খান

 বিনোদন ডেস্ক :: দুই রাত জেলে কাটিয়ে জামিন পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমান অবশ্য বারবার দাবি করেছেন, তিনি নির্দোষ। এরই মাঝে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর স্বীকারোক্তি।

২০ বছর আগের সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির দাবি, সালমান খানই গুলি করে হত্যা করেছিল কৃষ্ণসার হরিণটিকে। কিন্তু এই কাজে তাকে প্ররোচনা দিয়েছিলেন এক অভিনেত্রী। খবর এবেলার।

‘হাম সাথ সাথ হে’ ছবির শ্যুটিং চলাকালীন রাজস্থানের জোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানসহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে।

সেই মামলায় সম্প্রতি সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেন আদালত। পাশাপাশি এই মামলায় বেকসুর খালাস দেয়া হয় অভিনেতা সাইফ আলী খান, তাব্বু, নীলম, সোনালী বেন্দ্রেকে।

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই প্রত্যক্ষদর্শী দাবি করেন, অভিনেত্রী তাব্বুই বলিউডের ভাইজানকে হরিণ শিকার করার জন্য পীড়াপীড়ি করেছিলেন। স্বাভাবিকভাবে এই প্রত্যক্ষদর্শীর এমন মন্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com