মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

কোয়ারেন্টিনে মোশাররফ

কোয়ারেন্টিনে মোশাররফ

বিনোদন ডেস্ক ::   হোম কোয়ারেন্টিনে গেলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতায় ‘ডিকশনারি’ শিরোনামের ছবিটির শুটিং করে গত সোমবার ঢাকায় ফিরেন তিনি। দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান এ তারকা। নিজ থেকেই এ সতর্কতার পথ বেছে নিয়েছেন এ অভিনেতা। মোশাররফ করিম বলেন, আপাতত বাইরে বের হচ্ছি না। কোনো শুটিংও করছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো মেনে চলছি। আমি অনুরোধ করবো সবাইকে সেটা মেনে চলতে।
কারণ কাজের চেয়ে জীবন আগে। এদিকে কলকাতায় শুটিং চলাকালীনও বেশ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানালেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভেও এসেছেন এ তারকা। এর কারণও করোনা ভাইরাস। লাইভে এসে সবাইকে বাসায় থাকার অনুরোধ করেন মোশাররফ। তিনি বলেন, লাইভে আসার একটাই কারণ। সেটা হলো করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা। আপনারা সবাই সচেতন হোন। যে নিয়মগুলোর কথা বলা হচ্ছে সেটা মেনে চলুন। এখন নিজেকে নিরাপদে রাখা মানে অন্যকেও নিরাপদে রাখা। সুতরাং সেটাই করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com