সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের প্রস্তাব বিরোধী দলীয় নেতার

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের প্রস্তাব বিরোধী দলীয় নেতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের প্রস্তাব করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি জনপ্রতিনিধিদের ত্রাণ সামগ্রী আত্মসাতের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, ত্রাণ বিতরণের বিষয়টি পুরোপুরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার ব্যবস্থা করা গেলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবেন। এতে সরকারের উদ্দেশ্যও সফল হবে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে করোনা ভাইরাসে মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করেছেন জাপা নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, এই মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সারাদেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসন নিরলসভাবে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। গণমাধ্যম কর্মীরাও প্রতি মুহূর্তের খবর জানাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে করোনা মোকাবিলায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, করোনার কোনও প্রতিষেধক বের হয়নি।
তাই সংক্রমণ এড়ানোর অন্যতম উপায় নিজেকে বিচ্ছিন্ন করে রাখা। সবাই সচেতন হলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই দেশবাসীকে বলবো, সরকারের নির্দেশনা পুরোপুরি মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।
বিরোধী দলীয় নেতা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যত দ্রুত সম্ভব দেশের প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসতে পারেন। এছাড়া প্রবীণ ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নাগরিকদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে চিকিৎসকদের পিপিই সরবরাহসহ সকল সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com