বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জামালগঞ্জে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

জামালগঞ্জে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টারঃ দেশের বর্তমান পরিস্থিতি ও করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশনায় জামালগঞ্জ উপজেলা এক অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার পাকনার হাওড়ে অসহায় কৃষক ফারুক মিয়া নামের এক কৃষকের ধান কেটে দেয় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ সময় ধান কাটায় অংশগ্রহন করেন  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।

কৃষক ফারুক মিয়া জানান, পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে। আমার জমিতে ধান পেকে গেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ভূমিকা আমায় আশ্বস্থ করেছে। তাদের এই সহযোগিতার ফলে আমি আমার পাকা ধান গুলো ঘরে তুলতে পেরেছি।

জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন। আমরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে ধান কাটার কাজ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com