সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ আহত ২৫

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ আহত ২৫

স্টাফ রিপোর্টারঃ  জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২৫০০ টাকা মানবিক সহায়তা প্রদানের তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে আজ শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রী ঘোষিত ৫০ হাজার পরিবারের মধ্যে ২৫০০ টাকা করে মাসিক মানবিক সহায়তার ওয়ার্ড ভিত্তিক তালিকা সংগ্রহের কাজ সম্প্রতি বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। পাটলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সোনা মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসী তানিয়া তাদের ওয়ার্ডের ১০২ জনের তালিকা করেন। তালিকায় স্বজনপ্রীতি, এলাকার ধনাঢ্য ব্যক্তি ও চাকরিজীবীদের নাম অন্তর্ভুক্ত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। এক পর্যায়ে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। যার জের ধরে গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মিয়া বাড়িতে শুক্রবার রাতে সালিশ বৈঠক বসে। বৈঠকে জনপ্রতিনিধিদের তালিকা সংশোধন করতে বলা হয়। এর জের ধরে শনিবার ইউনিয়ন পরিষদের সদস্য সোনা মিয়া পক্ষে দবির মিয়া ও একই গ্রামের মোজাফফর আলীর মধ্যে সকালে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতদেরকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরমধ্যে গুরুতর আহত সিরাজুল হক (৬৫), কাওছার আহমেদ (২৬), বাবুল আহমদ (২৮) জাকারিয়া আহমেদ (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
পাটলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য সোনা মিয়া জানান, আমি ও আমার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিলে ১০২ টি নাম তালিকাভূক্ত করেছিলাম। এ নিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ভাষায় লেখালেখি হয়। শুক্রবার রাতে বিষয়টি নিষ্পত্তি হয়। এরপরও গতকাল মুঠোফোনে আমার পক্ষের লোকজনকে প্রতিপক্ষের লোকজন গালিগালাজ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
জগন্নাথপুর থানার এস.আই আতিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়পক্ষের আহতরা চিকিৎসাধীন আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com