বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে দুই সতীনের লড়াইয়ে প্রাণ গেল ভাসুরের

জগন্নাথপুরে দুই সতীনের লড়াইয়ে প্রাণ গেল ভাসুরের

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভাসুর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে পুলিশ মৃত রোয়াব আলীর (৫২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাতে নাদামপুর গ্রামের আব্দুর রউফ এর পুত্র নাছির উদ্দিনের দুই স্ত্রী পরিনা বেগম ও মমিনা বেগমের ঝগড়া লাগে। ঝগড়া থামাতে এগিয়ে যান নাছির উদ্দিনের বড় ভাই রোয়াব আলী। এক পর্যায়ে তিনি আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিক স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন জানান, ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তার ডান হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে তাদের একজনের আঘাতে আমার স্বামী মারা গেছেন। আমার স্বামীর বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর লাশ দাফন শেষে মামলা দায়ের করা হবে।

বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। হাতের আঙ্গুলে সামান্য আঘাত ছিল। ময়নাতদন্তের রির্পোট পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com