মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর হবিবপুরে একজন করোনায় আক্রান্ত

জগন্নাথপুর হবিবপুরে একজন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরেকজন ব্যক্তি (৫০) করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্ত সংখ্যা দশ জন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। নতুন শনাক্ত ব্যক্তি পৌর এলাকার হবিবপুরের বাসিন্দা।

গতকাল সোমবার রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ওই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার ( ২ জুন) সকালের দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষা শেষে করোনা আক্রান্ত রোগীকে হোম আইসোলেশন করে রাখেন। এবং পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পাশপাশি আশেপাশের তিনটি বাড়িকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক বীরেন্দ্র কুমার দেব, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমী রায় ,স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ ।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর বলেন, নতুন শনাক্ত ব্যক্তির নমুনা গত ৩০ মে সংগ্রহ করার পর রিপোর্ট আসে পজেটিভ। জগন্নাথপুরে মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে হয়েছেন। অপর চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com