সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরের কৃতিসন্তান সিলেট সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল আবু তৈয়ব চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরের কৃতিসন্তান সিলেট সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল আবু তৈয়ব চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুরের কৃতিসন্তান উপজেলার হবিবপুর কিশোরপুর গ্রামের অধিবাসী, সিলেট সরকারী কলেজের সাবেক স্বনামধন্য প্রিন্সিপাল মোঃ আবু তৈয়ব চৌধুরী( ৯০)মঙ্গলবার দিবাগত রাতে সিলেট শহরের কুমার পাড়ার বাসায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। এই গুনী ব্যাক্তিত্বের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম আবু তৈয়ব চৌধুরী জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিন চৌধুরীর বড় ভাই।

তিনির মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি, শংকর রায়, সহসভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, রুমানুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com