মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বন্যা :২০  গ্রামের মানুষ পানি বন্দি

জগন্নাথপুরে বন্যা :২০  গ্রামের মানুষ পানি বন্দি

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুরের নিন্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।

গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও ও পাড়ারগাঁও হিজলা, নাদামপুর, হলদিপুর ছিলাউড়া ইউনিয়নের ছিলাউড়া,বাউধরন  স্বজনশ্রী, বেরী, গোপড়াপুর, শালদিখা, বেতাউকা, দাসনাগাও ও ভূরাখালী গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এরমধ্যে এসব এলাকার ৫ শতাধিক পরিবারের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া কলকলিয়া ইউনিয়নের কামারখাল-গলাখাই সড়কটি পানিতে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার (২৯ জুন) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জানান, আমার ইউনিয়নের ১০টি গ্রাম বন্যা প্লাবিত হয়ে পড়েছে। এরমধ্যে দুই শতাধিক বসতবাড়ির ঘর-দুয়ারে পানি  ঢুকেছে। গ্রামের একটি সড়ক পানিতে ডুবে গেছে। লোকজন দুর্ভোগে পড়েছেন। আমরা পরিস্থিতি তদারকি করছি।

হলদিপুর ছিলাউড়া ইউপি চেয়ারম্যান আরশমিয়া জানান,আমার ইউনিয়নের ১০ টি গ্রাম বন্যাকবলিত হওয়ায় শত শত মানুষ পানি বন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন। অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরের ২ টি ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আমরা সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com