বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ধ্বসে যাওয়া অংশ ৫ দিনেও মেরামত হয়নি জগন্নাথপুর- বিশ্বনাথ- সিলেট, সড়কে সরাসরি যান চলাচল বন্ধ

ধ্বসে যাওয়া অংশ ৫ দিনেও মেরামত হয়নি জগন্নাথপুর- বিশ্বনাথ- সিলেট, সড়কে সরাসরি যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ -সিলেট সড়কে ভেঙে যাওয়া বিকল্প সংযোগ সড়কে মেরামতের কাজ শেষ হয়নি। ফলে গত ৫ দিন ধরে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

শুক্রবার  জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী  গোলাম সরোয়ার জানান, সড়কের ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজ চলছে। আশা করছি, ২/৩ দিনের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার মীরপুরের আটঘর এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ ধ্বসে পড়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে।

দীর্ঘদিন ধরে সংস্থারহীন থাকা সড়কটি সংস্কার কাজের জন্য পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দিয়ে বিকল্প সংযোগ সড়ক করা হয় আটঘর এলাকায়। কাজের মান নিন্মমানের হওয়াতে সংযোগ সড়কের একাংশ ভেঙে পড়ে বলে স্থানীয় এলাকা বাসী জানিয়েছেন।  তবে সংশ্লিষ্টদের দাবী একটি ভারী মালবাহী ট্রাক সড়ক দিয়ে যাওয়ার পথে সংযোগ সড়কের একাংশ ধ্বসে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com