মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে চিকিৎসক, নার্সসহ করোনা আক্রান্ত ১১

জগন্নাথপুরে চিকিৎসক, নার্সসহ করোনা আক্রান্ত ১১

স্টাফ রিপোর্টারঃ  জগন্নাথপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সম্প্রতি জগন্নাথপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, অফিস স্টাফসহ মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। এরমধ্যে ১ জন নারী চিকিৎসকসহ ৪ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। অপর দিকে বাকি আক্রান্তরা আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ২৩ মার্চ  উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে উপজেলায় এখন পর্যন্ত ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক, একজন সিনিয়র ষ্টাফ নার্স, একজন অফিস স্টাফ, নমুনা সংগ্রহকারীসহ ১১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৩  জন।

রোববার জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, করোনা ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করতে গিয়ে আমাদের একজন নারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ১১ জন  করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। তিনি জানান, জগন্নাথপুরে মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এর মধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com