শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে তখলিছ মিয়া হত্যা মামলার আসামী পিতা পুত্র গ্রেফতার

জগন্নাথপুরে তখলিছ মিয়া হত্যা মামলার আসামী পিতা পুত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনয়িনের মিলিক গ্রামে সংঘটিত কৃষক তখলিছ মিয়া হত্যাকাণ্ডের মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার  তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বারিক মিয়া (৫০) ও তার ছেলে সুমন মিয়া (৩০)।

পুলিশ জানায়, গত মে মাসে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন কৃষক তখলিছ মিয়া। এ ঘটনায় নিহতের ছেলে কবির মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা হামলা দায়ের করেন। ওই মামলার এজাহার ভূক্ত ৭ নম্বর আসামি বারিক মিয়া এবং ৩ নম্বর আসামি তার ছেলে সুমন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার ভোরে বালাগঞ্জের আসামপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এর পূর্বে ওই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর রাজিব রহমান  জানান, হত্যা মামলার দুই আসামিকে  গ্রেফতার করে  সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com