শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সফল ভাবে এগিয়ে যাচ্ছে-জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সফল ভাবে এগিয়ে যাচ্ছে-জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জ- ৩ আসনের সদস্য সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকার বিশ্বব্যাপী মহামারী কোভিট-১৯ গুরুত্বের সহিত  নানা পদক্ষেপ গ্রহণ করার ফলে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্হা অনেকটা ভালো।

তিনি বলেন,   প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের  ফলে বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ  সফলভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ক্ষমতাকালীন সময়ের পর বর্তমানে তার তনয়া প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ক্ষমতাকালীন সময় বাংলাদেশকে মর্যাদার  আসনে অধিষ্ঠিত করেছে।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামা লীগ আয়োজিত ঈদ পূর্নমিলনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক প্রমুখ। এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়  সভায় যোগদান করেন। পরে তিনি  বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com