বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

বিশ্বনাথে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

বিশ্বনাথে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   সিলেটের বিশ্বনাথে সবজি বিক্রেতার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে ফয়ছল আহমদ (২১) নামের এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে। রবিবার রাতে উপজেলার রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে পিতা বাদী হয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। (মামলা নং ২৪)। সোমবার বিকেলে ওই মামলায় আটক তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

ওই তরুণীর বাবা জানান, দারিদ্রতার জন্য পাঁচ বছর বয়সে আখলুছ আলী নামের এক সৌদি প্রবাসীর কাছে তার মেয়েকে দত্তক দেন। আখলুছ আলী প্রবাসে থাকায় তার স্ত্রী জোছনা বেগম ওই তরুণী মেয়েকে নিয়ে একা বাড়িতে বসবাস করছিলেন। গত ২৬ আগস্ট রাতে তাদের ঘরে ঢুকে পাশের বাড়ির ফয়ছল ওই তরুণীকে ধর্ষণ করে। পরে পালক মা মেয়েটির পিতাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। ওই রাতেই তারা মেয়েকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা দেওয়ার পর ২৮ আগস্ট বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মেয়েটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান মুসা বলেন, গত ২৮ আগস্ট বিকেলে ওই মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হলে সঙ্গে সঙ্গে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com