বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :দুই মাসের মধ্যে সড়কের সংস্কার কাজ বাস্তবায়নের মাধ্যমে সড়কটি যান চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার,  ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী,পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম সহ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান,পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবির প্রেক্ষিতে সড়কের গর্তগুলো ভরাট করে সড়কটি যান চলাচলের উপযোগী করে দেওয়া হবে বলে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পক্ষ থেকে আশ্বাস দিলে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সড়ক সংস্কার করার আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন  থেকে গাড়ি চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com