বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে মাসে ‘৩৫ লাখ টাকা ঘুষ নেয়ার’ অভিযোগ

জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে মাসে ‘৩৫ লাখ টাকা ঘুষ নেয়ার’ অভিযোগ

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. আবু তালেবের বিরুদ্ধে প্রতি মাসে ৩৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

তার এমন ঘুষ বাণিজ্য এবং অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও বিচার দাবিতে বুধবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ডাক দিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা।

এ সময় ওই বিক্ষোভ-সমাবেশ থেকে কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে প্রতি মাসে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্যের বিবরণ সম্বলিত ‘দুদকের কাছে খোলা চিঠি’ শিরোনামে ছাপানো লিফলেট বিতরণ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রেজিস্ট্রার মো. আবু তালেব জেলায় মাসে গড়ে নিবন্ধনকৃত ১০ হাজার দলিল থেকে ২০০ টাকা করে ২০ লাখ টাকা, রেকর্ড রুম থেকে প্রতিদিন ১০ হাজার করে মাসে ৩ লাখ টাকা, মাসে তিনটি সাবরেজিস্ট্রি অফিস ভিজিট করে ২ লাখ করে ৬ লাখ টাকা, প্রতি মাসে কর্মচারী বদলি বাণিজ্য চালিয়ে ৫ লাখ টাকা এবং জেলায় খণ্ডকালীন দায়িত্ব পালনকারী সাবরেজিস্ট্রারদের কাছ থেকে সপ্তাহে ৩৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন; যা সর্বসাকুল্যে মাসে প্রায় ৩৫ লাখ টাকা।

সমাবেশ থেকে আরও অভিযোগ করা হয়, এ বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন। তাই অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আবুল হোসেন, দলিল লেখক আবদুর রাজ্জাক চেয়ারম্যান, ফারুক আহমেদ বাবু প্রমুখ।

তবে এসব অস্বীকার করেছেন কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. আবু তালেব। অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসব ঘুষ-দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com