বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

পরিকল্পনামন্ত্রী তিন দিনের সফরে সুনামগঞ্জে আসছেন বৃহস্পতিবার

পরিকল্পনামন্ত্রী তিন দিনের সফরে সুনামগঞ্জে আসছেন বৃহস্পতিবার

সামিউল কবির: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি ৩ দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ আসছেন। দুপুর পৌনে ১২টায় বিমান যোগে তিনি সিলেট এসে পৌঁছবেন এবং সিলেট থেকে সড়ক পথে দক্ষিণ সুনামগঞ্জস্থ শান্তিগঞ্জের নিজ বাড়িতে যাবে। মন্ত্রী ঐদিন বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের দেয়া করোনাকালীন বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর হাসানরাজা অডিটোরিয়ামে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন, সন্ধ্যা ৭টায় মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ গ্যালারীর উদ্বোধন, রাত সাড়ে ৭টায় বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী। পরের দিন শুক্রবার সকাল ১০টায় ডলুরায় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের ‘সমাধি সৌধের’ উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, বেলা ১১টায়  জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১২টায় মইয়ার হাওরের চিলাউড়া পয়েন্টে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মন্ত্রী। বিকাল সোয়া ৫টায় মন্ত্রী বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির মন্ত্রীর সফরসূচি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com