বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ আবদুল মালিক আর নেই

জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ আবদুল মালিক আর নেই

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা আবদুল মালিক আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। অবশেষে ৩ অক্টোবর রাত সাড়ে ১১ টার  দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী সন্তান সহ বহু
গুনগ্রাহী রেখেযান। আবদুল মালিকের মৃত্যুতে উপজেলার সর্বত্র বইছে শোকের ছায়া। ৪ অক্টোবর রোববার শ্রীধরপাশা গ্রামে নামাজে জানাজা
শেষে আবদুল মালিককে দাফন করা হয়। এতে হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন।

 

এদিকে-আবদুল মালিকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আাহমদ, সাধারণ সম্পাদক মো: সানোয়ার হাসান সুনু, সহ-সাধারণ সম্পাদক অমিত দে প্রমূখ।

 

বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত আবদুল মালিকের রূহের মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com