বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

মহানবী (সাঃ)কে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

মহানবী (সাঃ)কে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্স সরকারের মদদে বিশ্বমানবতার দূত মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
শুক্রবার বাদজুম্ম জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর শাখার  উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম শায়খে সৈয়দপুরী, কাতিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া, জালালপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শায়খ জামির উদ্দিন, কুবাজপুর মাদ্রাসার মুহতামিম  মাওলানা শায়খ গিয়াস উদ্দিন, নারিকেলতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা তারিফ উদ্দিন,  জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রাহমান প্রমুখ। এসময় উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ হাসনু, মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা লুৎফুর রাহমান মুরাদাবাদী, মাওলানা আতাউর রাহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফখর উদ্দিন, মাওলানান মুফতি শামিম আহমদ, মাওলানা মুতিউর রহমান শাসননবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীনূর রাহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা হাফিজ সাঈদ আহমদ, মাওলানা হাফিজ সৈয়দ সোহাইল আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল-হাদী, সহ প্রচার সম্পাদক  মাওলানা সাঈদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুর রাহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা নুর হোসাইন জিলানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, সমাজসেবা সম্পাদক মাওলানা মুজাহিদ খান, সাহিত্য সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, যুব জমিয়ত সভাপতি মাওলানা ইরশাদ খান আল-হাবীব, ছাত্র জমিয়ত সভাপতি শেখ শামছুল ইসলাম, মাওলানা মুফতি আতিক ক্বাসেমী, মাওলানা সৈয়দ হাবিব সালেহ, মাওলানা ছদরুল আমিন চৌধুরী, মাওলানা শাহীনূর রহমান, মাওলানা সৈয়দ গোলজার আহমদ, মাওলানা তোফায়েল আহমদ কামরান, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আমিনুল হক তাহমিদ, মাওলানা সৈয়দ মুমিন আহমদ, মুফতি নুরুল আমিন, মাওলানা ইব্রাহিম খলিল, সৈয়দ ইয়াকুব আহমদ, রাসেল মাহমুদ, আবু তালহা সাফওয়ান, সাইফুল ইসলাম, শামসুল হক নোমানী, খলিলুর রহমান, বুরহান উদ্দিন, সৈয়দ আরিফ আহমদ, এনামুল হকসহ হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com