মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

প্রধানমন্ত্রী জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

প্রধানমন্ত্রী জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

নিজস্ব প্রতিবেদক:: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুনামগঞ্জ বাসীকে খুব ভালবাসেন। তাই জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নে তিনি খুবই আন্তরিক। আমার এলাকার উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিয়ে থাকেন। দেশের গরীর মানুষের পাশে সব সময় প্রধানমন্ত্রী রয়েছেন। আমিও জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত গরীব মানুষের সেবা করতে চাই। জগন্নাথপুর পৌরসভার জন্য ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন কালে মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে শহরের মতো গ্রামে ঘরে বসে বিশুদ্ধ পানি পাবেন মানুষ। তিনি আরো বলেন, কাংখিত বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলায় হবে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হচ্ছে না। তবে এনিয়ে একটি মহল অযথা আমার বিরুদ্ধে
অপপ্রচার চালাচ্ছেন।

সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর পৌরসভায় ৫০ কোটি
টাকা ব্যয়ে ২৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহ ট্রিটমেন্ট প্লান্ট ওভারহেড ট্যাংক ও ড্রেইনেজ কাজের উদ্বোধন এবং গভীর
নলকূপ টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম,
পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ
সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল

উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন সতীশ গোস্বামী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com