রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে নববর্ষ পালিত

জগন্নাথপুরে নববর্ষ পালিত

স্টাফ রিপোর্টার :: 
প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে জগন্নাথপুরে পহেলা বৈশাখ-১৪২৫ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জগন্নাথপুর অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আট স্কুলের অধ্যক্ষ প্রনব বনিকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com