রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করতে জগন্নাথপুরে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করতে জগন্নাথপুরে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ভবনের সামনে প্রধান সড়কে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক শাহ সিরাজ কুতুবী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাস, আবদুল হক, ইলিয়াছ আলী, নরেন্দ্র দাস, শৈতেন্দ্র দাস, আছলম উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবুল কয়েছ, সদস্য শাহ জামাল, আজিজ মিয়া, গোপাল গোপ, হাবিবুর রহমান, খোকন গোপ, রাসেল মিয়া, নিহার তালুকদার, রিপন মিয়া, মানবেন্দ্র তালুকদার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন বীর মুক্তিযোদ্ধাগণ। যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারা দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বীর সেনারা। তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করতে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com