মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

‘পরামর্শক কমিটি যা বলছে, সরকার করছে উল্টো’

‘পরামর্শক কমিটি যা বলছে, সরকার করছে উল্টো’

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে পরামর্শক কমিটি যা বলছে সরকার তার উল্টোটা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে শেরপুরে বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি করোনার হেল্প সেন্টার উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন।

বিভিন্ন জায়গায় করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, এটি অমানবিক।যেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছে, যেখানে এই মহামারিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া সত্যিই অমানবিক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি।

কার হুকুমে বাধা দেওয়া হয়েছে বিভাগীয় নেতাকর্মীদের খোঁজ নেওয়ার অনুরোধ জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

এ সময় টিকাদান নিয়েও সমালোচনা করেন নজরুল। বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে আফ্রিকার দরিদ্রতম দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ইরাক, আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থায় সরকারের উচিত সবাইকে টিকাদানে উৎসাহিত করা।

করোনার মধ্যে গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, শ্রম মন্ত্রণালয় বলছে- মালিকরা তাদের কথা শুনছেন না। জনগণের জন্য কল্যাণকর এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিলে কেউ মানবে না এটাই স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com