মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: করোনা মহামারীর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই ২২১ জন হাসপাতালে।

বুধবার বিকালে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকার ১০০৪ জন ও সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৬১৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com