বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সিলেট বিভাগে করোনায় আরও ২১ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনায় আরও ২১ জনের মৃত্যু

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন আর সুস্থ হয়েছেন ৫৯২ জন।

গত একদিনে মৃত ২১ জনের মধ্যে সিলেট জেলার ১৯, সুনামগঞ্জের ১ ও হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এর আগেরদিন সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৯৬, সুনামগঞ্জের ৬০, হবিগঞ্জের ৪৩ ও মৌলভীবাজার জেলার ৬৬ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৬৭ জন, আগেরদিন আক্রান্তের সংখ্যা ছিলো ৫৫৭জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৩৫৯, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজার জেলায় ১০০ জন রয়েছেন। বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৮৬৩ জনের করোনা পরীক্ষায় ৫৬৭ জন শনাক্ত হয়েছে।

সংক্রমণের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ, আগেরদিন এর হার ছিলো ২৯ দশমিক ৬ শতাংশ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৭৮।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯২ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেন ৩৫ হাজার ১৪৪ জন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৬ জন, যা আগেরদিন ছিলো ৮২ জন, এর আগেরদিন ছিলো ১৩৬ জন, এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com