শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

নবাবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নবাবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ঢাকা নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কে মাঝিরকান্দা নামক স্থানে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার নবাবগঞ্জ দোহার আঞ্চলিক মহাসড়কের মাঝির কান্দা ও মৃধাকান্দা চৌরাস্তা মোড়ে বালু বোঝাই ট্রাক নবাবগঞ্জ আসার সময় মাঝিরকান্দা মৃধাকান্দা চৌরাস্তার মোড়ে যাত্রী বোঝাই অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয় এবং ২ জন আহত হয়েছে। নিহতরা হলেনÑ ময়না বেগম (৫০), মেয়ে সুফিয়া বেগম (৩২) ও মামী রাহেলা (৩৬) । আহতরা হলেনÑ মালা বেগম ( ৩৮) স্বামী আব্দুর রাজ্জাক, ও পারভেজ (২৬) ও ড্রাইভার মিরাজ(৪০)। সকলের বাড়ী নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে রাতুল জানান, আজ সকালে আমার দাদি মারা গেছেন। তার লাশ দেখতে দোহারের বৌ বাজারে যাচ্ছিলেন তারা।
মাঝির কান্দা মৃধাকান্দা চৌরাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী আহত এবং নিহতদের লাশ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ৩ জন নিহত ৩ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা ট্রাক এবং অটোরিকশাকে আটক করেছে। তবে ট্রাক ড্রাইভার ও হেলপার তাদের পাওয়া যায়নি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ জানান, ৩ জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হবে তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com