রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

র‌্যাবের অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার- ২

র‌্যাবের অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার- ২

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ১ হাজার পিস ইয়াবা সহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্পের মৌলভীবাজারের একটি দল। বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সংবাদ পেয়ে এ অভিযান চালায় র‌্যাব-৯।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর হাইওয়ে এলাকার পাকা রাস্তার উপর থেকে এ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩পিস ইয়াকা উদ্ধার করেন র‌্যাব-৯-এর কর্মকর্তারা।

 

র‌্যাব জানায়, অভিযানে ব্রাহ্মণবাড়ীয়ার মুন্সিবাড়ির কাদরাইল গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে স্বপন মিয়া (৩১), একই জেলার বিজয়নগর এলাকার মৃত চেরাগ আলীর ছেলে শামসু মিয়া (৫০)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল সেট, ৩টি সিমকার্ড এবং নগদ ২২শ টাকা জব্দ করেন র‌্যাব-৯-এর সদস্যরা। গ্রেপ্তার দুজনের সাথে থাকা আরেক মাদক বিক্রেতা পালিয়ে যান।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া স্বপন মিয়া ও শামসু মিয়া এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামী একই জেলার লোকমান (৩০) ছিলেন বলে র‌্যাবকে জানিয়েছেন গ্রেপ্তার ২ আসামি।

মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮/৪১ ধারা মূলে মামলা করার পাশাপাশি উদ্ধারকৃত মাদক ও অন্যান্য জিনিস হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com