শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

পল্টনে পুলিশের সঙ্গে বাম জোটের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, টিয়ার শেল

পল্টনে পুলিশের সঙ্গে বাম জোটের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, টিয়ার শেল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: গণতান্ত্রিক বাম জোটের ডাকা হরতালকে ঘিরে পুরানা পল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকাল ৪টায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে বলে জানান নেতারা।

সোমবার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে বেলা পৌনে ১২টায় এই ঘোষণা দেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক।
তিনি বলেন, শান্তিপূর্ণ হরতালে পুলিশ যেভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আমরা তীব্র নিন্দা জানাই। দেশব্যাপী সহিংসতার শিকার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে পল্টনে বাম জোটের নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতাল সমর্থকদের ওপর পুলিশকে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে। সংঘর্ষে বাম জোটের আহত একজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com