শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

নতুন রেকর্ড, মহাবিশ্বের শৈশবকালের নক্ষত্র শনাক্ত করলো হাবল

নতুন রেকর্ড, মহাবিশ্বের শৈশবকালের নক্ষত্র শনাক্ত করলো হাবল

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: এয়ারেন্ডেল নামের একটি নতুন নক্ষত্র শনাক্ত করেছে মহাকাশ টেলিস্কোপ হাবল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নক্ষত্রটির জন্ম হয়েছিল মহাবিশ্বের শৈশবকালে। বিগ ব্যাং-এর মাত্র ৯০ কোটি বছর পর জন্ম হয় এই নক্ষত্রটির! এখন পর্যন্ত মহাবিশ্বের সবথেকে গভীরে আবিষ্কৃত নক্ষত্র এয়ারেন্ডেল। এর রেডশিফট মান ৬.২, অর্থাৎ পৃথিবী থেকে এখন যে নক্ষত্রটি দেখা যাচ্ছে তার আলোর উৎসের বয়স ১২.৯ বিলিয়ন বছর। ন্যাচার জার্নালে এই আবিষ্কারের খবর প্রকাশিত হয়েছে। এর আগে মহাবিশ্বের বয়স যখন ৪ বিলিয়ন বছর ছিল, সেসময়কার একটি নক্ষত্র শনাক্ত করেছিল হাবল। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলো নতুন আবিষ্কার।

গবেষক দলের সদস্যরা বিশ্বাস করেন, এয়ারেন্ডেলের ভর সূর্যের থেকে ৫০ গুণ বেশি। এটির উজ্জ্বলতা সূর্যের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বেশি।
তবে এখনো বেশ কিছু রহস্য রয়ে গেছে নতুন পাওয়া নক্ষত্রটিকে ঘিরে। যেমন, এটি আসলে একটি একক নক্ষত্র নাকি একাধিক নক্ষত্র বলয়ের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। আবার এই নক্ষত্র কী দিয়ে তৈরি তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এটি যে সময়ে জন্ম নিয়েছে সে সময়ে প্রথম প্রজন্মের তারকাদের জন্ম হচ্ছিল। ফলে এর গঠন হয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে। এটি সত্যি হলে বিগ ব্যাং-এর পর সৃষ্ট প্রথম প্রজন্মের কোনো নক্ষত্র আবিষ্কার করতে পারলেন বিজ্ঞানীরা। তবে এসব রহস্য সমাধানে আরও অনেক সময় লাগবে। ৩২ বছর বয়স্ক হাবল টেলিস্কোপ দিয়ে এই রহস্যের সমাধান না করতে পারলেও নতুন পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ তা পারবে বলে আশা বিজ্ঞানীদের

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com