বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

হাকালুকি হাওরে অলৌকিক ঘটনা

হাকালুকি হাওরে অলৌকিক ঘটনা

বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি। এই হাওরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এখন চলছে তোলপাড়। ঘটনার ভিডিওচিত্র ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কেউ কেউ এই ঘটনাকে অলৌকিক, কেউবা ভুতূড়ে কাণ্ড বলেও অভিহিত করেছেন।

জানা গেছে, হাকালুকি হাওর সিলেট ও মৌলভীবাজার জেলার পাঁচটি উপজেলাজুড়ে বিস্তৃত। গতকাল শনিবার বিকেলে এই হাওরে দেখা যায় অভাবনীয় একটি ঘটনা। বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলার লোকজন এই দৃশ্য প্রত্যক্ষ করেন। তারা দেখেন, হাওরের মধ্য থেকে ঘূর্ণনের মধ্য দিয়ে বৃত্তাকারে পানি সাঁ সাঁ করে ওঠে যাচ্ছে আকাশে।

অনেকেই এই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন। এরপর এসব ভিডিও ছড়িয়ে পড়ে। হাকালুকি হাওরে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ এমন ঘটনায় আতঙ্কিত বলেও জানিয়েছেন।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা সাধারণত আমাদের দেশে দেখা যায় না। এটি মূলত একধরনের টর্নেডো।’

তিনি জানান, জলের উপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রচণ্ড বেগে ঘূর্ণয়মান বাতাসের টানে জল স্তম্ভাকারে উপরের দিকে উঠতে থাকে। জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডোর ফলে এমনটা হয়। এটাকে Water Spout বা জলস্তম্ভ বলা হয়। বাংলাদেশে এটি ‘মেঘশূর’ নামেও পরিচিত।

সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘এই টর্নেডোর ভেতরে ঘূর্ণনের শক্তি ঘন্টায় ২০০ কিলোমিটার হতে পারে। কেউ যদি এর মধ্যে পড়ে যায়, তবে উড়িয়ে নিতে পারে।’

টর্নেডো বিষয়ক তথ্য ঘেঁটে দেখা গেছে, টর্নেডো মানে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুযোগ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে যখন টর্নেডো হয়, তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টর্নেডো মূলত বাতাসের তাণ্ডবে প্রবলবেগের গতির শক্তিতে ক্ষতি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com