বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতির ঘটনায় পুলিশ ৩ জন কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো মোঃ এমামূল হোসেন (২৯) পিতা-আব্দুল জলিল ওরফে সোবা মিয়া, সাং-ব্রাহ্মনগাঁও (ইসলামপুর), মোঃ রফু ওরফে শিপু (৩৫) পিতা-মাসুক মিয়া, সাং-লাউতলা (গাংপাড়), উভয় থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ। আসমান আলী (৩৫) পিতা-রইছ আলী সাং-ছত্রিশ (রমজানপুর) থানা- বিশ্বনাথ জেলা- সিলেট। এদেরকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার এরালিয়া বাজার সংলগ্ন হাওর থেকে গ্রেফতার করেন এসআই লুৎফুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। মঙ্গলবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা জগন্নাথপুর থানার মামলা নং-১২, তারিখ-১২/০৪/১৮খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ এর মামলার আসামী। আটককৃত রফুর দেহ তল্লাশী করলে, লুঙ্গীতে গুজানো নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনের প্যাকেটে মুড়ানো গোলাপী রংয়ের ৩৪ (চৌত্রিশ) পিচ মাদক ইয়াবা ট্যাবলেট যাহার প্রতিটির গায়ে খুদাই করা ইংরেজী অক্ষরে ডণ লেখা উদ্ধার করা হয়। পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের লোকজন জানান, গত ১২ এপ্রিল একদল সশস্ত্র ডাকাত উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাম্মন গাঁও গ্রামের লন্ডন প্রবাসী আকমল হোসেনের ঘরে ডুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ সাড়ে ২৭ লাখ টাকার মালামাল লুট করে এবং পাশের সৌদিআরব প্রবাসী আবুল বসরের ঘরে হানা দিয়ে আরো প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেনের পিতা মো: আবুল হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকারী জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, গ্রেফতারকৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে তাদেরকে রিমান্ডে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, আটককৃত ৩ জনই কুখ্যাত ডাকাত এবং ইয়াবা ব্যবসায়ী। গ্রেফতারকৃত রফু এলাকায় ইয়াবা সম্রাট হিসাবে পরিচিত। মঙ্গলবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com