বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা!

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা!

জগন্নাথপুর নিউজ ডেক্স ::

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম দূর্নিতী নিয়ে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জের সাংবাদিক আমিনুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে।
আহত আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার কন্ঠ ছিলেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে ‘রড ছাড়াই ঘর তৈরি আশ্রয়ণ প্রকল্পে! ধরা পড়লো যমুনার ক্যামেরায়’ শিরোনামে নিউজ প্রচার হয়। সেখানে ঘর নির্মাণে অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে লালপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণস্থলে সাক্ষ্য দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে এলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

আহত সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে আজ ঘটনাস্থলে যাই। তদন্ত শেষে উপজেলা পরিষদের সামনে এসে গাড়ি থেকে নামলে কয়েকজন যুবক এসে মারধর শুরু করে। এই সংবাদ প্রকাশের কারণেই আমার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

এদিকে ঘটনার পর পরই সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খাঁন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খাঁন বলেন, হামলার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com