রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে শিক্ষিকা কে কুপ্রস্তাব : অফিস সহকারী স্ট্যান্ড রিলিজ

জগন্নাথপুরে শিক্ষিকা কে কুপ্রস্তাব : অফিস সহকারী স্ট্যান্ড রিলিজ

 

নিজস্ব প্রতিবেদক ::

জগন্নাথপুরে এক শিক্ষিকাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল কদ্দুছ কে বুধবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এলাকাবাসী ও উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার এক নারী শিক্ষক কে কু-প্রস্তাব দিয়ে হয়রানি করার অভিযোগে ওই শিক্ষিকা বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মঙ্গলবার রাতে অভিযোগ করেন। যার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন কে আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস ও জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার কে সদস্য করা হয়।

তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন জানান, তদন্তের বিষয়ে তিন কার্য দিবসের মধ্যে আমরা প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমরা দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান অফিস সহকারী আব্দুল কদ্দুসকে বদলির বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, উপজেলার বাংলা বাজার সরকারী প্রাইমারী স্কুলের এক জন শিক্ষিকা কে আব্দুল কদ্দুস কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com