বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ::

যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিবাদী সাংবাদিক আমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ জেলার সর্বস্তরের সাংবাদিকগন।
শনিবার (৬ মে)দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট চত্বরে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডিবিসির সুনামগঞ্জ প্রতিনিধি আসাদ মণি, মাই টিভি ও আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক মুন্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো: সানোয়ার হাসান সুনু, সাংবাদিক জিয়াউর রহমান লিটন,তাজুল ইসলাম,হাবিবুর রহমান,এনামুল হক,মোহনা টিভি প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com