মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুরে দাগী সন্ত্রাসী গ্রেফতার

জগন্নাথপুরে দাগী সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে  একাধিক মামলার আসামী অস্ত্রবাজ সন্ত্রাসী সৈয়দ জুম্মান কে গ্রেফতার করেছে  পুলিশ।

রোববার (৭ মে) তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে   শনিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানা এলাকা হইতে জুম্মান কে গ্রেফতার করা হয়। জুম্মান উপজেলার সৈয়দ পুর গ্রামের বাদশা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর কাছে সে সন্ত্রাসী হিসাবে পরিচিত।

থানার ডিউটি অফিসার  জিয়া উদ্দিন জানান, গ্রেফতারকৃত জুম্মান একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

তাকে সাম্প্রতিক ঘটে যাওয়া সৈয়দপুর গ্রামের জামাল হত্যা মামলায় তদন্তক্রমে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডের আবেদন চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর জানান,

জুম্মান এক জন দাগী সন্ত্রাসী। তাকে কোর্টে  প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com