বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ শুরু

জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।  সোমবার দুপুরে জগন্নাথপুর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

উদ্ধোধনী দিনে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কৃষক এনামুল হকের কাছ থেকে ৩ টন এবং মিরপুুর ইউনিয়নের নজিরপুর গ্রামের কৃষক হোসেন আলীর কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৩ টন বোরো ধান সংগ্রহ করা হয়।
জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক দীপক সূত্রধর জানান, এবার পুরো উপজেলায় মোট ১ হাজার ৬৩৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষকের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে ৩ টন করে ধান সংগ্রহ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ বলেন, প্রকৃত কৃষকের আংশিক একটি তালিকা করে ধান সংগ্রহের জন্য দেওয়া হয়েছে। পূর্নাঙ্গ তালিকার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com