বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিক বরাদ্ধ

জগন্নাথপুরে উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিক বরাদ্ধ

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের  উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বি  চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার নির্বাচনে অংশ গ্রহনকারী  ৫ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ  করেন।

প্রতীক প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙ্গল), জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম কামালি  (খেজুর গাছ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হারুন রাশীদ (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আমেরিকা  প্রবাসী সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ)।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবেন। তিনি বলেন,  তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com