সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে ৪ সন্তানের জননীর মৃত্যু

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে ৪ সন্তানের জননীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাহেনা বেগম (৪২) নামের ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই গৃহবধূ উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় বসত বাড়ির রান্না ঘরে কাজ করছিলেন রাহেনা বেগম। এসময় অসাবধানতা বশত জানালার গ্রিলের পাশে বিদ্যুতের তারে হাত লাগায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই গৃহবধূ। তিনি ৪ সন্তানের জননী।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com