বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে  নৌকায় ভোট চেয়ে  মিসবাহ উদ্দিন সিরাজের গণসংযোগ

জগন্নাথপুরে  নৌকায় ভোট চেয়ে  মিসবাহ উদ্দিন সিরাজের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক ::

আওয়ামীলীগের কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে দেশের বিভিন্ন জায়গায় স্হানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যা খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নেতাকর্মীদের গুরুত্ব দিয়ে এসব নির্বাচনে দলের প্রার্থী কে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে একজন সৎ সজ্জন তৃনমুলের সাদা মনের মানুষ কে সারাজীবনের রাজনীতির মূল্যায়ন করে জননেত্রী শেখ হাসিনা  মনোনয়ন দিয়েছেন। তাকে বিপুল ভোটে বিজয়ী করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে মূল্যায়ন করে এলাকার উন্নয়ন কে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি জামাত নির্বাচনে অংশ না নিলেও তাঁরা নির্বাচনী খেলায় নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলের নেতাকর্মীদের জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে নৌকা কে বিজয়ী করতে হবে। তিনি দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা মোস্তাক চক্রের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান জানান।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায় এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায়  এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ সভায় উপস্থিত ছিলেন  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাবেক  সদস্য আকমল খান,সৈয়দ মাসুম আহমেদ , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের নেত্রী সুফিয়া খানম সাথী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক,উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,এম ফজরুল ইসলাম জগন্নাথপুর পৌরসভার  প্যানেল চেয়ারম্যান সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্র লীগ সাবেক সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, বর্তমান সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ পরে তিনি ডাকবাংলো সড়কসহ শহরের বিভিন্ন জায়গায় নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com