সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তালহার সংবাদ সম্মেলন

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তালহার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম।

বৃহস্পতিবার (২৫ মে) জগন্নাথপুর পৌরশহরের টিএন্ডটি রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে একটি নীল নক্সার ফলাফল প্রকাশ করে আমাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। পূর্ব থেকেই আমরা নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগ করেছিলাম।

তিনি বলেন, ভোট চলাকালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে মহড়া দিয়ে ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। বিভিন্ন সেন্টারে প্রিজাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থীর পক্ষপাতিত্ব করেন। এমনকি আমাদের কয়েকজন এজেন্ট কে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
বেলা ২ টা পর্যন্ত কাস্টিং ভোটের দ্বিগুণ ভোট উল্লেখ করে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তা একেবারেই অযৌক্তিক। তাই পরবর্তীতে আমরা আইনী আশ্রয় নেবো, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবেনা। সব ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com