বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে পাষন্ড মামার হাতে ভাগ্নে খুন!

জগন্নাথপুরে পাষন্ড মামার হাতে ভাগ্নে খুন!

 

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান বিক্রি নিয়ে মোক্তার মিয়া (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক আজিদ আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহতের আপন মামা। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক আজিদ আলী ওই গ্রামের মাহির উল্লার পুত্র। নিহত মোক্তার সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়, মোক্তার মিয়া ছোট বেলা থেকে কাঠালখাইড় গ্রামে তাঁর নানা বাড়িতে বসবাস করে আসছিল। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার মামা আজিদ আলীর সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকাল ১১ টার দিকে তাদের বসতবাড়ির পুকুর ঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। পরে স্থানীয় ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক আজিদ আলীকে গ্রেপ্তার করেছে ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমরা ঘটনা স্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। নিহতের মামা ঘাতক আজিদ আলী কে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরন করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com