রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী: শেখ হাসিনা সরকারে থাকলে উন্নয়ন হয়

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী: শেখ হাসিনা সরকারে থাকলে উন্নয়ন হয়

নিজস্ব প্রতিবেদক ::

পরিকল্পনামন্ত্রী ও জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন, কিছু খারাপ ব্যবসায়ীদের কারণে পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল; কিন্তু ভারত থেকে আমদানির ফলে এখন কমে আসছে। অন্যান্য নিত্যপন্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করছে।

শেখ হাসিনা সরকার থাকলে উন্নয়ন হয়। বিগত ১৫ বছরে দেশের চেহারা পাল্টে গেছে। এ সরকারের আমলে ব্যাপক হারে রাস্তা,ব্রিজ, কালভার্ট স্কুল কলেজ মাদরাসা মসজিদ, মন্দিরসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সর্বত্র এখন উন্নয়নের জোয়ার বইছে।

বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। সরকার আন্তরিক ভাবে কাজ করছে। তিনি সরকারের ধারাবাহিকতা রক্ষায় আগামীতে ও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে আয়োজিত গভীর নলকুপ ও স্যানিটারি লেট্রিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুবলীগ সহসভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি সিদ্দিক আহমদ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানূর রশীদ ভূঁইয়া, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর সফিকুল ইসলাম, পাটলি ইউপি চেয়ারম্যান আঙুর মিয়া,চিলাউরা- হলদিপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,
উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী মহোদয় উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দুইশত গভীর নলকুপ ও ৮শ‘ লেট্রিন বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com