মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুর সার্কেল এএসপি সিলেট বিভাগের শ্রেষ্ঠ মনোনীত

জগন্নাথপুর সার্কেল এএসপি সিলেট বিভাগের শ্রেষ্ঠ মনোনীত

নিজস্ব প্রতিবেদক ::

সিলেট বিভাগের পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।

সোমবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় পুলিশের ওই কর্মকর্তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়।

পরে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা বিভাগের শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে মনোনীত হওয়ায় সুভাশীষ ধরকে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পত্র ও নগদ অর্থ তাঁর হাতে তুলে দেন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। তাঁর এ প্রাপ্তিতে তিনি জগন্নাথপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতাস্বীকার করেন। তিনি জগন্নাথপুর সার্কেলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য এ থানাধীন সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com