রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে এমটিভির যাত্রা শুরু : বস্তুনিষ্ঠ সংবাদ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-মেয়র আক্তার হোসেন

জগন্নাথপুরে এমটিভির যাত্রা শুরু : বস্তুনিষ্ঠ সংবাদ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-মেয়র আক্তার হোসেন

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইন সংবাদমাধ্যম এমটিভি যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (পহেলা আগস্ট) দুপুরে জগন্নাথপুর পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমটিভির সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন।

পরে এমটিভির চেয়ারম্যান ও জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র আক্তার হোসেন।

তিনি এমটিভিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সফলতা কামনা করে বলেন, এমটিভি অন্যায়- অনিয়ম ও দুর্নিতীর বিরুদ্ধে সোচ্চার কন্ঠ হিসাবে কাজ করবে এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

সভাপতির বক্তব্যে এমটিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা,আমরা সাদাকে সাদা কালোকে কালো, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এমটিভির নিউজ ইনচার্জ সাংবাদিক আমিনুল হক সিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক শংকর রায়, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক, ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর জিতু মিয়া, সোহেল আহমেদ, ছমির উদ্দিন, আলাল হোসেন, এমটিভির প্রোগ্রাম পরিচালক সাংবাদিক আমিনুর রহমান জিলু, সহকারী প্রোগ্রাম পরিচালক সাংবাদিক বিপ্লব দেবনাথ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর পৌর মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com