সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে নৌকাবাইচ শেষে বাড়ি ফিরেই সমর আলীর মৃত্যু

জগন্নাথপুরে নৌকাবাইচ শেষে বাড়ি ফিরেই সমর আলীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক::

নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেন সমর আলী (৪০)। প্রতিযোগিতা শেষে বাড়ি ফিরেই হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (০৫ আগস্ট) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আলখালাপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানান, দুপুর ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার আলখালাপার এলাকায় নলজুর নদীতে স্থানীয়দের উদ্যোগে মিনি নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় একটি নৌকায় পাইক (বাইচা) হিসেবে অংশ নেন ইসলামপুর গ্রামের তৌরিছ আলীর ছেলে সমর আলী। প্রতিযোগিতায় তার নৌকা হেরে যায়।

নৌকাবাইচ উৎসব শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরেই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আরা আশা জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com