বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে গর্ভবতী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে গর্ভবতী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামে সফেনা বেগম (২১) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে। নিহত মহিলা ৮ মাসের গর্ভবতী ছিলেন ও এক শিশু সন্তানের জননী।
সোমবার (৭ই আগস্ট) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরন করেছে।

নিহত গৃহবধূ উপজেলার ১নং কলকলি ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী সফেনা বেগম আট মাসের গর্ভবতী ও ১৮ মাস বয়সের এক কন্যা সন্তান রেখে স্বামীর বাড়িতে নিজ বসত ঘরের একটি কক্ষে তীরের সাথে নীল রংয়ের ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com