মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

সৈয়দ মাসুম আহমদ সুনামগঞ্জ জেলা আ”লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

সৈয়দ মাসুম আহমদ সুনামগঞ্জ জেলা আ”লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমদ।

শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশপ্রাপ্ত কমিটিতে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মাসুম আহমদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটি অনুমোদন হওয়ার পর থেকে তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা যাচ্ছে ।
উল্লেখ্য, সৈয়দ মাসুম আহমদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
সৈয়দ মাসুম আহমদ বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রতিটি আসনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমিও কাজ করে যাবো।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা সভাপতি নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com