সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ‘ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

জগন্নাথপুরে ‘ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত জয়নুল ইসলামকে (৪০) কে তিন মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে রোববার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন ডায়নার সভাপতিত্ব এতে বক্তব্য দেন, জেলা যুব মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এম এ নোমান হাসান খান, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ , ছিরামিশি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফুজায়েল আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা অলিউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন মাসেও শিশু ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা বিশ্বাস করি, পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে এদিনেও ধর্ষক অধরা থাকায় আমরা শংকিত। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে, অপরাধীর ফাঁসি দেয়ার দাবী করছেন বক্তারা।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তবে পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ মে ৪র্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১০) নানার বাড়ি থেকে শুটকি নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে ৩ জুন ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের জয়নুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত জয়নুল ইসলাম পলাতক রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com